রপ্তানি বাড়াতে বাজেটে বরাদ্দ চেয়েছে ইএবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের বাউশিয়ায় পোশাকশিল্প পার্ক নির্মাণের জন্য ৫৩১ একর জমি বরাদ্দ করেছে সরকার। তবে পার্কের ভূমি উন্নয়ন, ভৌত অবকাঠামো নির্মাণ, গ্যাস-বিদ্যুৎসহ অন্যান্য সেবার জন্য বাজেটে বরাদ্দ রাখা প্রয়োজন।

রপ্তানি বাড়াতে ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে এই রকম বেশ কয়েকটি বরাদ্দ চেয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। ইতিমধ্যে সমিতির পক্ষ থেকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে অনুরোধসহ এ সংক্রান্ত একটি সুপারিশ পাঠানো হয়েছে।

ইএবি মনে করে, পোশাকশিল্পে নিরাপদ, ঝুঁকিমুক্ত ও ভালো কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের নীতি সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তার বিশেষ দরকার। সে জন্য বাজেটে ৫ শতাংশ সুদে ঋণ প্রদানের জন্য ন্যূনতম এক হাজার কোটি টাকার বিশেষ তহবিলের বরাদ্দ রাখার অনুরোধ করেছে সমিতি।

একই সঙ্গে রপ্তানিমুখী হিমায়িত খাদ্য, জাহাজ নির্মাণশিল্প, পাদুকাসহ চামড়াজাত খাত, ইলেকট্রিক কেব্ল ও রেশম শিল্প খাত নিয়ে বেশ কিছু সুপারিশ জানিয়েছে ইএবি।