রপ্তানি বাড়াতে গ্যাস-বিদ্যু ৎ সরবরাহ নিশ্চিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বাজারে বাংলাদেশের ৪৬ ধরনের (এইচএস কোডভুক্ত) পণ্যের শুল্কমুক্তসুবিধা পাওয়ায় ব্যবসায়ীরা রপ্তানি বাড়ার সম্ভাবনা দেখছেন। তবে তাঁরা বলেছেন, এ জন্য অবশ্য সরকারকে গ্যাস, বিদ্যু ৎ ও অবকাঠামো নিশ্চিত করতে হবে।তৈরি পোশাক মালিক সমিতি বিজিএমইএ আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা গতকাল সোমবার এ দাবি করেন। সম্মেলনে মূল বক্তব্য দেন বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান, বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামীন, বিআইএফটির সভাপতি মোজাফফর উদ্দিন সিদ্দিকী, বিজিএমইএর সহসভাপতি সিদ্দিকুর রহমান, এস এম মান্নান, ফারুক হাসান প্রমুখ।৪৬ ধরনের পণ্যের শুল্কমুক্তসুবিধা পাওয়াকে বাংলাদেশের প্রেক্ষাপটে পোশাকশিল্পের জন্য বড় ধরনের উল্লম্ফন (বিগ জাম্প) ও সাফল্য উল্লেখ করে বিজিএমইএর সভাপতি বলেন, বিশ্বের বাজারে তাঁদের রপ্তানি করা পোশাকের প্রায় ৭৮ শতাংশ পণ্যই এই ৪৬ ধরনের শুল্কমুক্ত পণ্যের আওতায় পড়ে।তিনি বলেন, সফরকালে ভারতের প্রধানমন্ত্রী জোর দিয়ে দুই দেশের বাণিজ্য-ঘাটতি কমাতে চেয়েছেন এবং শুল্কমুক্তসুবিধার শিগগির কার্যকারিতা দেখতে চান তিনি (ভারতের প্রধানমন্ত্রী)। এ জন্য ৬ সেপ্টেম্বরই (সমঝোতা স্মারক স্বাক্ষরের দিনে) ভারত সরকার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।বিজিএমইএর সভাপতি ভারতের এ সিদ্ধান্তকে সে দেশের সরকারের আন্তরিকতারই প্রমাণ বলে উল্লেখ করেন।ভারত সরকার নিজেদের স্বার্থেই এই সুবিধা দিয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে বিজিএমইএর সভাপতি বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে ৪০৬ কোটি ডলারের বাণিজ্য-ঘাটতি কমাতেই সে দেশের সরকার এ সুবিধা দিয়েছে। এতে উভয় দেশই লাভবান হবে। ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশে সুতাসহ বিভিন্ন উপকরণ রপ্তানি করে থাকেন। এখন বাংলাদেশও সেখানে পোশাক রপ্তানি করে লাভবান হবে।এ কে আজাদ বলেন, দীর্ঘদিন চেষ্টা করেও অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে ব্যবসায়ীরা এই শুল্কমুক্তসুবিধা পায়নি। এবার সেই সুবিধা পাওয়া গেছে। তিনি বলেন, বাংলাদেশের আরও অনেক পণ্য ভারতে রপ্তানি হয়। শুধু ৪৬ ধরনের পণ্যে শুল্কমুক্তসুবিধা পাওয়ায় রাতারাতি দুই দেশের বাণিজ্য-ঘাটতি কমবে না। এ জন্য তিনি আরও ১০০ ধরনের পণ্যে শুল্কমুক্তসুবিধা দাবি করেন।ফারুক হাসান বলেন, বর্তমানে মোট রপ্তানির চেয়ে দেশের উ ৎ পাদনক্ষমতা বেশি। তা ছাড়া প্রতিবছর কারখানাগুলো আধুনিকায়ন করা হচ্ছে। তাই শুল্কমুক্তসুবিধা পাওয়ায় ভারতে পোশাক রপ্তানি বাড়বে।ব্যবসায়ীরা জানান, ভারতে পোশাক রপ্তানিতে এখনো বিশেষ অতিরিক্ত শুল্ক (এসএডি) হিসেবে সুতি কাপড়ে ৮ দশমিক ২৮ ও সুতি ছাড়া অন্য কাপড়ে ১২ দশমিক ৫৭ শতাংশ কর দিতে হয়। কিন্তু ভারতে স্থানীয় ব্যবসায়ীদের এসএডি ৪ শতাংশ ফেরত দেওয়া হয়। তাঁরা এই এসএডি হিসেবে দেওয়া শুল্কের ৪ শতাংশ ফেরত দেওয়ার দাবি করেন।