রপ্তানি বিষয়ে নড়াইলে ইপিবির সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রপ্তানি বিষয়ে গতকাল রোববার নড়াইলের জেলা প্রশাসকের সভাকক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ। ইপিবির খুলনা শাখা এর আয়োজন করে।অতিরিক্ত জেলা প্রশাসক হাওলাদার মো. রকীবুল বারীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ইপিবির উপপরিচালক বিকর্ণ কুমার ঘোষ, নড়াইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাইদুর রহমান। এতে বক্তব্য দেন ইপিবির (খুলনা) পরিচালক মনোরঞ্জন বিশ্বাস, নড়াইল চেম্বারের সভাপতি মো. হাসানুজ্জামান, ইপিবির (ঢাকা) উপপরিচালক মো. আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সম্পাদক এনামুল কবির টুকু, সহকারী কমিশনার তবিবর রহমান প্রমুখ।