রপ্তানি সক্ষমতা বাড়াতে শক্তিশালী অ্যাক্রিডিটেশন অবকাঠামো প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববাজারে পণ্য রপ্তানির সক্ষমতা বাড়াতে দেশে একটি শক্তিশালী অ্যাক্রিডিটেশন অবকাঠামো গড়ে তোলার তাগিদ দিয়েছেন শিল্প উদ্যোক্তারা। অ্যাক্রিডিটেশন-সম্পর্কিত কমপ্লায়েন্স বা শর্ত পরিপালন করতে গিয়ে যেন ব্যবসার ব্যয় অপ্রত্যাশিতভাবে বেড়ে না যায়, সে বিষয়েও লক্ষ রাখতে সরকারকে পরামর্শ দেন তাঁরা।বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবস উদ্যাপনে গতকাল ঢাকা চেম্বারে (ডিসিসিআই) অনুষ্ঠিত এক সেমিনারে তাঁরা এ তাগিদ দেন। বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড (বিএবি) ও ডিসিসিআই সেমিনারটির আয়োজন করে। সেমিনারে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বিএবির মহাপরিচালক আবু আবদুল্লাহ, শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, ডিসিসিআইয়ের সভাপতি সবুর খান, বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ প্রমুখ বক্তব্য দেন।