রপ্তানিতে প্রভাব পড়বে বলে মনে করে ঢাকা চেম্বার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি পণ্য পরিবহনে যুক্তরাজ্যের সাময়িক নিষেধাজ্ঞায় উদ্বেগ জানিয়েছে ঢাকা চেম্বার। নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশি পণ্য রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা চেম্বার নেতাদের।
চেম্বারের পক্ষ থেকে গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ বিমান প্রতি সপ্তাহে ঢাকা থেকে যুক্তরাজ্যে চারটি ফ্লাইট পরিচালনা করে। প্রতিটি ফ্লাইটে প্রায় ২৫ টন পণ্য পরিবহন হয়।
বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রপ্তানি পণ্য যুক্তরাজ্যে যায়। ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের বাজারে ৩২০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়।