রপ্তানিতে সিআইপি কার্ড পাচ্ছেন ১২৫ ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের রপ্তানি বাণিজ্যে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ১২৫ জনকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি, রপ্তানি) নির্বাচন করেছে সরকার। এ ছাড়া সিআইপি (বাণিজ্য) নির্বাচিত হয়েছেন এফবিসিসিআইয়ের ৩৯ জন পরিচালক। ২০১৩ সালের জন্য নির্বাচিত এই ব্যক্তিরা সিআইপি কার্ড পাবেন।
সিআইপি কার্ডধারী ব্যক্তিরা সচিবালয়ে প্রবেশে বিশেষ পাস; ব্যবসাসংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও নৌপথে সরকারি যানবাহনে সংরক্ষিত আসনে অগ্রাধিকার; বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহার; ব্যবসায়িক কাজে বিদেশ ভ্রমণের ভিসা প্রাপ্তির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লেটার অব ইন্ট্রোডাকশন ইস্যু ইত্যাদি সুবিধা পাবেন। সিআইপি (রপ্তানি) কার্ডের আওতায় এক বছরের ও পরবর্তী সিআইপি ঘোষণা না হওয়া পর্যন্ত এই সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত ব্যবসায়ীরা। আর বাণিজ্য সংগঠনে পদ বহাল থাকা বা পরবর্তী সিআইপি ঘোষণার আগ পর্যন্ত সুবিধা পাবেন সিআইপি (বাণিজ্য) নির্বাচিত ব্যক্তিরা। চলতি মাসে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
কাঁচা পাটপণ্য খাতে সিআইপি (রপ্তানি) নির্বাচিত হয়েছেন হাসান আহমেদ, সুজিত কুমার ভট্টাচার্য্য, সেলিম রেজা, নাজমুল হক, মোহাম্মদ হুযমায়ূন কবির ও কাজী নাবিল আহমেদ। চামড়া (ক্রাস্ট ও ফিনিশড) খাতে সিআইপি (রপ্তানি) নির্বাচিত হয়েছেন আবদুল মাজেদ, শেখ মোমিন উদ্দিন, শামসুর রহমান ও রেজাউল করিম আনসারী। চামড়াজাত দ্রব্যে অনিরুদ্ধ কুমার রায়, মোহাম্মদ সায়ফুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ মাহিন, কাজী রাশেদ হাসান ফেরদৌস, জয়নাল আবেদীন মজুমদার, শেখ মোমিন উদ্দিন, ফিরোজা বেগম ও মোহাম্মদ নাজমুল হাসান সিআইপি (রপ্তানি) কার্ড পাচ্ছেন।
হিমায়িত খাদ্যে রেজাউল হক, মোহাম্মদ আমিন উল্যাহ, কাজী আহমেদ, এস এম মিজানুর রহমান, আবদুল জব্বার মোল্লা, মিঞা মোহাম্মদ আবদুস সালাম, আবদুর রউফ চৌধুরী ও আহমেদ কামরুল ইসলাম চৌধুরী সিআইপি (রপ্তানি) কার্ড পাচ্ছেন। ওভেন পোশাকে আনিসুর রহমান সিনহা, শরীফ জহীর, আরশাদ জামাল, আলী আজিম খান, ইদ্রিস সাকুর, মুজিবুর রহমান, ইসমাইল হোসেন, আজিজুল ইসলাম, ইতেমাদ উদ দৌলাহ, খান আবু মাসুদ মো. আসাদুজ্জামান, মোতালেব হোসেন, নাসির উদ্দিন, সাজ্জাদুর রহমান মৃধা, সিদ্দিকুর রহমান, ইনামুল হক খান, আতিকুল ইসলাম, কাজী এ এফ এম জয়নুল আবেদিন ও রতন কুমার দত্ত সিআইপি কার্ডের জন্য নির্বাচিত হয়েছেন।
নিট পোশাকে গোলাম মুস্তফা, গাওহার সিরাজ জামিল, আসাদুল ইসলাম, অমল পোদ্দার, সালাউদ্দিন আলমগীর, নাজিম উদ্দিন আহমেদ, মাসুদুজ্জামান, নাবিল উদ দৌলাহ, সৈয়দ এ কে আনোয়ারুজ্জামান, আসলাম সানি, আঞ্জুমান-আরা-খানম, কামাল উদ্দিন, মহিউদ্দিন ফারুকী, আবদুল কাদির মোল্লা, লুৎফুর রহমান, সেলিম ওসমান, মোখলেছুর রহমান, রফিকুল ইসলাম, সুলতানা জাহান, মশিউর রহমান, বোরহান উদ্দীন, আবদুল হাই সরকার, প্রীতি পোদ্দার, রানা শফিউল্লাহ, নুরুল আলম চৌধুরী, অঞ্জন শেখর দাশ, ফাতেমা জামান, সৈয়দ মো. আবদুল হাই, নাফিস সিকদার, আবদুল ওয়াহেদ, এম জালাল উদ্দিন চৌধুরী, সাকের আহম্মেদ, খলিলুর রহমান, মো. শামসুজ্জামান ও জাহাঙ্গীর আলম খান সিআইপি (রপ্তানি) নির্বাচিত হয়েছেন।
কৃষিজাত পণ্যে গোবিন্দ চন্দ্র সাহা, মোহাম্মদ মনসুর, গকুল চন্দ্র সাহা, ওমর ফারুক, রফিকুল ইসলাম, শেখ আবদুল কাদের, সেলিনা কাদের ও জহিরুল ইসলাম এবং কৃষি প্রক্রিয়াকরণ পণ্যে জহিরুল ইসলাম, ইলিয়াস মৃধা, ওমর ফারুক, অঞ্জন চৌধুরী, মোহাম্মদ আবু শাহরিয়ার ও আবদুল মোতালেব সিআইপি (রপ্তানি) নির্বাচিত হয়েছেন। প্লাস্টিক পণ্যে জসিম উদ্দীন, শেখ মোহাম্মদ আবদুল ওয়াদুদ, বিশ্বজিত সাহা ও গোলাম রহমান এবং বস্ত্র খাতে মোহাম্মাদ নুরুল ইসলাম, সাখাওয়াত হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ জাবের, আবদুল হাই সরকার ও আবদুল্লাহ আল মাহমুদ সিআইপি (রপ্তানি) নির্বাচিত হয়েছেন।