রপ্তানিবান্ধব ভুট্টানীতি প্রণয়নের দাবি চাষি ও ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলার ভুট্টাচাষি ও ব্যবসায়ীরা একটি রপ্তানিবান্ধব ভুট্টানীতি প্রণয়নের দাবি জানিয়েছেন। লালমনিরহাট প্রেসক্লাবে গত রোববার এক সংবাদ সম্মেলনে স্থানীয় কৃষক সমাজ ও বিজনেস মেম্বারশিপ অর্গানাইজেশন (বিএমও) এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে বলা হয়, লালমনিরহাট জেলায় এ বছর এক লাখ নয় হাজার ৪৮০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। এতে মোট ভুট্টা উৎপাদন হবে এক লাখ ৪০ হাজার ২৫৬ মেট্রিক টন। আর সারা দেশে এ বছর ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৭ লাখ মেট্রিক টন। এর বিপরীতে দেশে ভুট্টার বার্ষিক চাহিদা হচ্ছে ১২ লাখ মেট্রিক টন। এতে প্রায় পাঁচ লাখ মেট্রিক টন ভুট্টা উদ্বৃত্ত থাকার কথা। সে জন্য কৃষক ও ব্যবসায়ীরা উদ্বৃত্ত ভুট্টা বিদেশে রপ্তানি করার ব্যাপারে সরকারি নীতি-সহায়তা প্রয়োজন।সংবাদ সম্মেলনে লালমনিরহাট সম্মিলিত ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম, মোবারক হোসেন, লায়লা আঞ্জুম লাবনী, তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, অতিরিক্ত ভুট্টা উৎপাদিত হওয়ার কারণে কৃষকেরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। গত বছর যেখানে প্রতি মণ শুকনা ভুট্টা সর্বোচ্চ ৮৫০ টাকা দরে বিক্রি হতো, সেখানে এবার তা সর্বোচ্চ ৪৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ভুট্টা নিয়ে কৃষকেরা বিপাকে পড়েছেন।