রপ্তানিমুখী জাহাজ নির্মাণশিল্পে রূপালী ব্যাংকের ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজ নির্মাণশিল্প স্থাপনের জন্য খান ব্রাদার্স শিপবিল্ডিং লিমিটেডকে ৩১ কোটি ২৫ লাখ টাকা অর্থায়ন করছে রূপালী ব্যাংক লিমিটেড। এ ব্যাপারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি একটি ঋণচুক্তি হয়েছে।খান ব্রাদার্স শিপ বিল্ডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান এবং রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান প্রধান অতিথি এবং রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমেদ আল-কবির ও রপ্তানিমুখী জাহাজ নির্মাণ শিল্প সমিতির সভাপতি আবদুল্লাহেল বারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খান ব্রাদার্স শিপবিল্ডিংয়ের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল কবির খান স্বাগত বক্তব্য দেন এবং নির্বাহী পরিচালক আবদুর রহিম জাহাজ নির্মাণের কারিগরি দিক তুলে ধরেন।বর্তমানে মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর তীরে ৩০০ বিঘা জমির ওপর খান ব্রাদার্সের শিপইয়ার্ড তৈরির কাজ পুরোদমে চলছে। আগামী নভেম্বর থেকে এই প্রতিষ্ঠান দেশে বিশ্বমানের জাহাজ উৎপাদন শুরু করবে বলে আশা করা হচ্ছে। প্রতিষ্ঠানটি বছরে প্রতিটি আট হাজার টনের চারটি জাহাজ তৈরি করবে। তবে সর্বোচ্চ ১৫ হাজার টনের জাহাজ তৈরির ক্ষমতাও এ প্রতিষ্ঠানের রয়েছে। বিজ্ঞপ্তি।