রপ্তানিমুখী তৈরি পোশাকের কর কমানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের কর কমানো হয়েছে। ফলে এ খাতের জন্য মোট রপ্তানি মূল্যের ওপর উৎসে কর হিসেবে এখন থেকে দশমিক ৩ শতাংশ আদায় করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ করহার আগের মতোই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
এত দিন এই তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠানগুলোকে মোট রপ্তানি মূল্যের ওপর দশমিক ৮ শতাংশ হারে কর দিতে হতো।
গতকাল বুধবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। নতুন এই করহার গতকাল থেকেই কার্যকর হবে। তবে এই সুবিধা পাওয়া যাবে ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত। তাই চলতি অর্থবছরের পাশাপাশি আগামী অর্থবছরেও একই সুবিধা পাবে রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠানগুলো।
তৈরি পোশাক খাতের মধ্যে নিট, ওভেন, টেরিটাওয়েল, কার্টন ও সরঞ্জামাদি রপ্তানির ক্ষেত্রে দশমিক ৩ শতাংশ করারোপ হবে।
অন্যদিকে তৈরি পোশাক খাত ছাড়া হিমায়িত খাদ্য, পাট, চামড়া, সবজি ও প্যাকেটজাত খাদ্য রপ্তানি করলেও উৎসে কর কম দিতে হবে। এসব খাতের রপ্তানি মূল্যের ওপর চূড়ান্ত কর দায় হিসাবে দশমিক ৬ শতাংশ হারে উৎসে কর দিতে হবে। এসব খাতেও দশমিক ৮ শতাংশ উৎসে করারোপ রয়েছে।