রপ্তানিমুখী প্রতিষ্ঠানের নিরাপত্তা ফটক ভেঙে ফেলতে চায় বিসিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটিতে অবস্থিত বিসিক শিল্পনগরে একটি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের প্রধান ফটক বিসিক কর্তৃপক্ষ জোর করে ভেঙে ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা। জানা গেছে, পঞ্চবটি বিসিক শিল্পনগরে কৃষি ব্যাংকের অর্থায়নে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগে এম এস ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং নামে একটি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. সালেম জানিয়েছেন, বিসিকের ৩০টি প্লট কিনে তিনি বিশালায়তনের এ প্রতিষ্ঠানটি গড়ে তোলেন।প্রতিষ্ঠানটির নিরাপত্তার জন্য প্লটের ভেতর রাস্তার (সাব রোড) শুরুতে একটি ফটক নির্মাণ করা হয়। সড়কটি এর অনুকূলে বরাদ্দের জন্য করা আবেদনও বিসিক কর্তৃপক্ষের প্রক্রিয়াধীন। জানা গেছে, কোনো সাব রোডের সব প্লট মিলে একটি মাত্র শিল্পপ্রতিষ্ঠান থাকলে এবং এ রাস্তা অন্য কেউ ব্যবহার না করলে ওই রোডের শুরুতে গেট নির্মাণে কোনো বাধা নেই। পঞ্চবটি বিসিকে এ রকম একাধিক দৃষ্টান্ত আছে। যোগাযোগ করা হলে বিসিকের নারায়ণগঞ্জ অঞ্চলের এজিএম আবদুর রাজ্জাক খান আগামী রোববার এ ব্যাপারে কথা বলবেন বলে জানান।