রপ্তানিমুখী শিল্পে বিদ্যুতের দাম না বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি ও সেচের মতো রপ্তানিমুখী শিল্প খাতকেও বিদ্যুতের মূল্যবৃদ্ধির আওতামুক্ত রাখতে সরকারকে অনুরোধ করেছে রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ রপ্তানিকারক সমিতি (ইএবি)।

সংগঠনটি বলেছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় অঞ্চলভিত্তিক প্রতিদিন তিন থেকে পাঁচ ঘণ্টার বিদ্যুৎ বিরতি (লোডশেডিং) থাকে।

ফলে শিল্প-প্রতিষ্ঠানগুলোকে শ্রমিকদের দিয়ে অতিরিক্ত কাজ করাতে হচ্ছে, যার জন্য মজুরিও দিতে হচ্ছে বেশি। এ অবস্থায় বিদ্যুতের দাম বাড়লে উৎপাদন খরচ আরও বেড়ে যাবে।

সরকার সম্প্রতি বিদ্যুতের দাম ৬ দশমিক ৯৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা ১ মার্চ থেকে কার্যকর হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।