রপ্তানির বিপরীতে উৎসে কর দশমিক ৩০ শতাংশ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ রপ্তানির বিপরীতে উৎসে কর দশমিক ৩০ শতাংশ করার দাবি করেছে। তারা একই সঙ্গে অগ্নিনির্বাপক যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে।
আজ মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আগামী ২০১৬-১৭ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে এক প্রাক-বাজেট আলোচনায় বিজিএমইএর পক্ষে সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান এসব দাবি তুলে ধরেন।

আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

বিজিএমইএ ছাড়াও নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ, বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএসহ বেশ কয়েকটি সংগঠন এই প্রাক-বাজেট আলোচনায় অংশ নেয়।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ এই আলোচনায় উপস্থিত ছিলেন।