রপ্তানির লক্ষ্যে আরেকটি ফ্রিজ কারখানা করছে ওয়ালটন
দেশের ইলেকট্রনিকস ও অটোমোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন ব্র্যান্ডখ্যাত আরবি গ্রুপ আরও একটি ফ্রিজ তৈরির কারখানা স্থাপন করছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে নতুন এই কারখানায় উ ৎ পাদন শুরু হবে। নতুন কারখানার বার্ষিক উ ৎ পাদনক্ষমতা ছয় লাখ পিস। এ নিয়ে ওয়ালটনের ফ্রিজ উ ৎ পাদনের বার্ষিক ক্ষমতা দাঁড়াবে ১৪ লাখ পিস। গতকাল রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে জানানো হয়, মূলত রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে নতুন এই কারখানা স্থাপন করা হচ্ছে। সংবাদ সম্মেলনে ওয়ালটনের আন্তর্জাতিক বিপণন বিভাগের পরিচালক মিজানুর রহমান, গণসংযোগ পরিচালক হুমায়ুন কবীর, ব্যবস্থাপনা উপদেষ্টা এস এম জাহিদ হাসান, জ্যেষ্ঠ উপপরিচালক উদয় হাকিম, সহকারী পরিচালক ফিরোজ আলম, সহকারী পরিচালক সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মিজানুর রহমান বলেন, ওয়ালটন বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড। পণ্যের গুণগত মান ভালো হওয়ায় বর্তমানে ওয়ালটন এখন বহির্বিশ্বে স্থান করে নিতে সক্ষম হয়েছে। ওয়ালটনের কারখানায় উ ৎ পাদন বাড়ার পাশাপাশি কর্মসংস্থান বাড়ছে। তিনি বলেন, স্থানীয় ও রপ্তানি বাজারের চাহিদামতো সরবরাহ নিশ্চিত করতেই নতুন কারখানা স্থাপন করা হচ্ছে। অনুষ্ঠানে জানানো হয়, নতুন ফ্রিজগুলো হবে বিলাসবহুল এবং সর্বোচ্চ সাইজ হবে ৭০০ লিটার বা ৩০ সিএফটির ওপরে।