রবি আজিয়াটার উপদেষ্টা হলেন ওয়ালী ভূঁইয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবি আজিয়াটার উপদেষ্টা হয়েছেন ব্রিটিশ অক্সিজেন কোম্পানির (বিওসি) সাবেক এমডি ওয়ালীউর রহমান ভূঁইয়া ওবিই।ওয়ালীউর রহমান ভূঁইয়া ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) তিনবারের সভাপতি। যুক্তরাজ্যের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে অবদানের জন্য তাঁকে ২০০৭ সালে ব্রিটেনের রানি অর্ডার অব ব্রিটিশ অ্যাম্পায়ার (ওবিই) পদবীতে ভূষিত করেন।ওয়ালীউর রহমান বর্তমানে বিওসির উপদেষ্টা এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসি) নির্বাহী বোর্ডের সদস্য। বিজ্ঞপ্তি।