রবি-ইবিএল যৌথ ক্রেডিট কার্ড

নতুন বছরে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) সঙ্গে দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড একটি যৌথ ব্র্যান্ডের ভিসা ক্রেডিট কার্ড এনেছে। দেশের টেলিকম খাতের ইতিহাসে এ ধরনের যৌথ ব্র্যান্ডের কার্ড এটাই প্রথম।
রবি উদয় পোস্ট পেইডের গ্রাহকেরা এ সেবা উপভোগ করতে পারবেন, যা গ্রাহক ও ইবিএল-রবির মধ্যে একটি সেতুবন্ধ তৈরি করবে।
গ্রাহকেরা প্লাটিনাম ও গোল্ড—এ দুই ধরনের রবি-ইবিএল যৌথ ব্র্যান্ডের ভিসা কার্ড ব্যবহারের সুযোগ পাবেন। এই কার্ড ব্যবহারকারীরা লোকাল ভয়েস কলের পোস্ট পেইডের মাসিক বিলে ৫ শতাংশ ছাড় ও বিনা মূল্যে আন্তর্জাতিক রোমিং সেবা উপভোগ করতে পারবেন। কার্ডের কোনো ইস্যু ফি নেই এবং গ্রাহকেরা বছরে ১৮টি ট্রানজেকশনের মাধ্যমে বার্ষিক ফি মওকুফের সুযোগ পাবেন।
রবি-ইবিএল প্লাটিনাম কার্ড ব্যবহারকারীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা লাউঞ্জে প্রবেশের অনুমতি পাবেন এবং শিগগিরই বিমানবন্দরটিতে ইবিএল স্কাই লাউঞ্জ চালু করা হবে।
কার্ডের নতুন গ্রাহকদের বিনা মূল্যে একটি রবি উদয় পোস্ট পেইড সংযোগ প্রদান করা হবে। এ ছাড়া তাঁরা দেশে-বিদেশে শতাধিক শীর্ষস্থানীয় আউটলেট, গলফ ক্লাব ও হোটেলে মূল্য ছাড় পাবেন।
আগ্রহী ব্যক্তিরা যেকোনো রবি ওয়াক ইন সেন্টার (ডব্লিউওআইসি) অথবা ইবিএলের শাখা থেকে নিবন্ধনপত্র সংগ্রহ করতে পারবেন। বিজ্ঞপ্তি।