প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোন অপারেটর রবি-এয়ারটেলের একীভূতকরণের (মার্জার) বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গতকাল মঙ্গলবার বিটিআরসির কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানতে চাইলে সংস্থাটির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, কমিশন বৈঠকে রবি ও এয়ারটেলের একীভূত হওয়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এখন নির্ধারিত মাশুল ও ফি দিয়ে একীভূত হবে এ দুই অপারেটর। রবি-এয়ারটেলের একীভূত হওয়ার প্রস্তাবে গত আগস্টে চূড়ান্ত অনুমোদন দেন হাইকোর্ট। একীভূত হওয়ার পর এটিই হবে দেশের দ্বিতীয় বৃহৎ মুঠোফোন অপারেটর। ‘রবি’ নামেই বাজারে ব্যবসা করবে এটি। একীভূত হওয়া কোম্পানিতে রবির মালিকানা থাকবে ৭৫ শতাংশ আর এয়ারটেলের ২৫ শতাংশ।