রবি ও গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা বেসরকারি গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সঙ্গে বিমা ও করপোরেট সেবা বিষয়ে দুটি চুক্তি করেছে।
একটি চুক্তি অনুযায়ী, গ্রিন ডেল্টার কর্মীদের সাশ্রয়ী ও বৈচিত্র্যময় মুঠোফোন সেবা দেবে রবি। অন্য চুক্তিতে রবির পরিবেশক, বিক্রয়কর্মী ও নির্ধারিত খুচরা ব্যবসায়ীদের গ্রিন ডেল্টা বিমার আওতায় আনা হয়েছে। রবির প্রধান পরিচালন কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমদ এবং গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের অতিরিক্ত এমডি সৈয়দ মঈনুদ্দিন আহমেদ চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তি