প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূবালী ব্যাংকের কর্মীদের করপোরেট সুবিধা দিতে মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা একটি চুক্তি করেছে। এ চুক্তি অনুসারে পূবালী ব্যাংকের কর্মীরা রবি সংযোগ ব্যবহারের ক্ষেত্রে বিশেষ কলরেট, কল কনফারেন্স, ক্লোজ ইউজার গ্রুপ সুবিধা ও থ্রিজি ইন্টারনেট সেবাসহ অন্যান্য ভ্যালু অ্যাডেড সেবা ব্যবহার করতে পারবেন। রবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রবির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মাহতাব উদ্দিন আহমদ ও পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক এস কে গোলাম মোহাম্মদ সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি