রবি ও ব্র্যাক ব্যাংকের করপোরেট চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন অপারেটর রবির মাধ্যমে বিভিন্ন ধরনের করপোরেট সেবা নেবে বেসরকারি ব্র্যাক ব্যাংক। এ জন্য প্রতিষ্ঠান দুটি সম্প্রতি একটি দ্বিপক্ষীয় চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী, কল রেট, কল কনফারেন্স, ক্লোজ ইউজার গ্রুপ ফ্যাসিলিটি ও থ্রিজি ইন্টারনেট সেবাসহ বিভিন্ন ভ্যালু অ্যাডেড সেবা পাবেন ব্র্যাক ব্যাংকের কর্মীরা। চুক্তিতে সই করেন রবির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মাহতাব উদ্দিন আহমদ এবং ব্র্যাক ব্যাংকের কোম্পানি সচিব। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি