রবি নিয়ে এসেছে নতুন পোস্টপেইড ব্র্যান্ড ‘উদয়’
মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে বাজারে নিয়ে এসেছে নতুন পোস্টপেইড ব্র্যান্ড ‘উদয়’। এতে ইনকামিং ও আউটগোয়িং উভয় ধরনের কলে এক সেকেন্ডের পালস্-সুবিধা, যেকোনো অপারেটরের গ্রাহকের সঙ্গে ১০টি এফএনএফ ও আকর্ষণীয় কলচার্জসহ টকটাইমে বোনাস পাওয়ার সুবিধা রয়েছে।এই পোস্টপেইড ব্র্যান্ডের কোনো রকমের লাইন রেন্ট নেই। সেই সঙ্গে রয়েছে বিনা মূল্যে ‘আইটেমাইজড বিল’। উদয়ের গ্রাহকেরা সংযোগ নেওয়ার পর এক মাস আনলিমিটেড এসএমএস ও এমএমএস-সুবিধা উপভোগ করতে পারবেন। রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল শনিবার রবি আজিয়াটার এই নতুন পোস্টপেইড ব্র্যান্ডের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল কুনার। এ সময় প্রতিষ্ঠানের প্রধান অর্থ কর্মকর্তা মাহতাবউদ্দিন আহমদ, প্রধান বিপণন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা মতিউল ইসলাম নওশাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মাইকেল কুনার বলেন, উদয় পোস্টপেইড ব্র্যান্ডের গ্রাহকেরা দুর্ঘটনাজনিত মৃত্যু ও লাইফস্টাইল পার্টনার আউটলেটে বিশেষ সুবিধাসহ বিভিন্ন ধরনের সুবিধা উপভোগ করবেন, যা তাঁদের প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে।মাইকেল কুনার আরও জানান, উদয়ের গ্রাহকেরা রবি কাস্টমার কেয়ার সেন্টারে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন। তাঁদের জন্য আলাদা সেবা বুথ থাকবে। তাঁরা বিনা মূল্যে সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা সেবা পাবেন। বিলসংক্রান্ত যেকোনো তথ্য এসএমএসের মাধ্যমে বিনা মূল্যে উপভোগ করতে পারবেন তাঁরা। এ ছাড়া উদয়ের গ্রাহকেরা কক্সবাজারের হোটেল সি গাল ও ঢাকার অ্যাপোলো হাসপাতালসহ বিভিন্ন লাইফস্টাইল আউটলেটে বিশেষ সুবিধা পাবেন বলে তিনি উল্লেখ করেন। রবির অন্য পোস্টপেইড ব্যবহারকারীরাও উদয় প্যাকেজ ব্যবহার করতে পারবেন। তাঁরা ১ টাইপ করে ৮২৪৪-এ এসএমএস করে দিলেই উদয় ব্র্যান্ডের অন্তর্ভুক্ত হতে পারবেন।রবির নতুন পোস্টপেইড ব্র্যান্ড উদয় সম্পর্কে যেকোনো তথ্য জানতে আগ্রহীরা ০১৮১৯৪০০৪০০ ফোন নম্বরে বা রবির ওয়েবসাইটে www.robi.com.bd ও [email protected] মেইল করে তথ্য ও সেবা পাবেন।