প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রি-পেইড গ্রাহকদের জন্য সারা দিন এক রেটে কথা বলার সুযোগ নিয়ে এসেছে মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা। প্রতি ১০ সেকেন্ডে ১০ পয়সা অর্থাৎ প্রতি মিনিট ৬০ পয়সায় কথা বলতে পারবেন গ্রাহকেরা। রবিসহ সব অপারেটরে কথা বলার ক্ষেত্রে এই কলরেট প্রযোজ্য হবে। নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করে এ সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকেরা। ৩৬ টাকা রিচার্জে ১৫ দিন এবং ৬৬ টাকা রিচার্জে সুযোগটির মেয়াদ হবে ৩০ দিন। তবে ‘হুট হাট চমক’ প্যাকেজের গ্রাহকেরা অফারটি উপভোগ করতে পারবেন না।
নিজস্ব প্রতিবেদক