রবি সেরা সামাজিক ব্র্যান্ডের স্বীকৃতি পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন গবেষণা প্রতিষ্ঠান সোশ্যাল বেকারসের জরিপে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্বের সেরা সামাজিক ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা। ফেসবুক বা টুইটারে কমপক্ষে ৬৫ শতাংশ ‘ব্র্যান্ড রেসপন্স’ থাকলে সেই কোম্পানিকে সেরা সামাজিক ব্র্যান্ডের জন্য বিবেচনা করে সোশ্যাল বেকারস। ২০১৫ সালের তৃতীয় প্রান্তিকে রবির ফেসবুক পেজে উত্তর প্রদানের হার ছিল ৯৯ দশমিক ২ শতাংশ। মাত্র ১১ মিনিটের মধ্যে গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের প্রশ্নের উত্তর দেওয়ায় এ স্বীকৃতি পেয়েছে রবি। বিজ্ঞপ্তি