রবিতে রিচার্জে মিলবে পেপসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন অপারেটর রবির গ্রাহকেরা নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করে কোমলপানীয় পেপসি পাবেন। এ জন্য রবি ও পেপসির এ-দেশীয় পরিবেশক ট্রান্সকম বেভারেজ লিমিটেড একটি যৌথ প্রচারণা কার্যক্রম শুরু করেছে। এ ব্যাপারে ট্রান্সকম বেভারেজের সঙ্গে রবির একটি চুক্তি হয়েছে। রবির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মাহতাব উদ্দিন আহমেদ এবং ট্রান্সকম বেভারেজের নির্বাহী পরিচালক খুরশিদ ইরফান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। রবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ১৯৯ টাকার স্ক্র্যাচ কার্ড কিনলে গ্রাহক ৬০ টাকা মূল্যের পেপসি, সেভেন আপ অথবা মিরিন্ডার যেকোনো একটি পাবেন। ট্রান্সকম বেভারেজের কোমলপানীয় বিক্রি হয় এমন যেকোনো দোকানে ব্যবহৃত স্ক্র্যাচ কার্ডটি জমা দিলেই রবির গ্রাহক পেয়ে যাবেন তাঁর কাঙ্ক্ষিত পানীয়। ক্যাম্পেইন চলাকালে যত ইচ্ছা ততবার ১৯৯ টাকার স্ক্র্যাচ কার্ড রিচার্জ করে সুযোগটি নিতে পারবেন গ্রাহকেরা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি ও ট্রান্সকম বেভারেজের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক