রবির অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে রবির অভিষেকটা বেশ ভালোভাবেই হয়েছে। আজ বৃহস্পতিবার রবির অভিষেকের দিনে সূচক ও লেনদেনে ছিল ব্যাপক চাঙাভাব। সে কারণে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৫ পয়েন্ট বা প্রায় পৌনে দুই শতাংশ বেড়েছে। লেনদেন ছাড়িয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকা। যদিও লেনদেন ও সূচকের ওপর রবির তেমন কোনো প্রভাবই ছিল না। রবির অভিষেকের দিনে সব কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধি ঘটায় সূচক ও লেনদেনে বড় উত্থান ঘটেছে এদিন।

ঢাকার বাজারে আজ লেনদেন হওয়া ৩৬০টি প্রতিষ্ঠানের মধ্যে ২০৮টিরই দাম বেড়েছে। অপরিবর্তিত ছিল ৭৮টির। আর দাম কমেছে ৭৪টির। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ ভালো মৌলভিত্তির বড় মূলধনী কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে এদিন, যার প্রভাবে সূচকে বড় উত্থান ঘটে। আজ ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪০৫ কোটি টাকা। গত চার মাসের মধ্যে এটি সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ গত ১৭ আগস্ট ডিএসইতে ১ হাজার ৪০৮ কোটি টাকার লেনদেন হয়েছিল।

নিয়ম অনুযায়ী, লেনদেন শুরুর প্রথম দিন থেকেই তালিকাভুক্ত নতুন কোম্পানিকে সূচকে অর্ন্তভুক্ত করা হয় না। নানা মানদণ্ডের ভিত্তিতে তিন মাসের কার্যক্রম পর্যালোচনার পর নতুন তালিকাভুক্ত কোম্পানিকে সূচকে অর্ন্তভুক্ত করা হয়।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি বেড়েছে ২৪৫ পয়েন্ট বা পৌনে দুই শতাংশ। সেখানকার বাজারে আজ লেনদেনের পরিমাণ ছিল ৭৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২১ কোটি টাকা বেশি। দুই বাজারেই আজ থেকে দেশের দ্বিতীয় শীর্ষ মুঠোফোন অপারেটর রবি আজিয়াটার লেনদেন শুরু হয়।
নিয়ম অনুযায়ী, লেনদেন শুরুর প্রথম দিন থেকেই তালিকাভুক্ত নতুন কোম্পানিকে সূচকে অর্ন্তভুক্ত করা হয় না। নানা মানদণ্ডের ভিত্তিতে তিন মাসের কার্যক্রম পর্যালোচনার পর নতুন তালিকাভুক্ত কোম্পানিকে সূচকে অর্ন্তভুক্ত করা হয়। সেই হিসাবে নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হলে আগামী মার্চে রবি আজিয়াটা সূচকের গণনায় যুক্ত হবে।

প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও শেয়ারের মতো সেকেন্ডারি বাজারেও রবির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে লেনদেন শুরুর দিনেই। এ কারণে দিনের শুরুতেই সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ঘটে এটির।

এদিকে আজ লেনদেন শুরুর প্রথম দিনেই সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ঘটেছে রবির শেয়ারের। বলতে গেলে দিনভর এটি বাজারে বিক্রেতাশূন্যই ছিল। তার বিপরীতে ক্রেতা ছিল উল্লেখযোগ্যসংখ্যক। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও শেয়ারের মতো সেকেন্ডারি বাজারেও রবির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে লেনদেন শুরুর দিনেই। এ কারণে দিনের শুরুতেই সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ঘটে এটির। দাম ওঠে ১৫ টাকা।
আইপিওতে কোম্পানিটি প্রতিটি শেয়ার ১০ টাকায় বিক্রি করেছিল। প্রথম দিনেই সেই ১০ টাকার শেয়ারের দাম বেড়েছে ৫ টাকা বা ৫০ শতাংশ। নিয়ম অনুযায়ী, নতুন তালিকাভুক্ত হওয়া কোম্পানির শেয়ারের দাম প্রথম দিনে ৫০ শতাংশের বেশি বাড়তে পারে না। দিনের সেই সর্বোচ্চ দামেই লেনদেন শুরু হয় রবির শেয়ারের।

আরও পড়ুন

গত ২৩ নভেম্বর রবির আইপিও শেয়ারের চাঁদা গ্রহণ শেষ হয়। তার এক মাসের মাথায় এটি বাজারে লেনদেন শুরু করে। আইপিওতে কোম্পানিটির প্রতি বাজারগুচ্ছ বা মার্কেট লটে ছিল ৫০০ শেয়ার। সেই হিসাবে লটারির মাধ্যমে কোম্পানিটির আইপিও শেয়ার যাঁরা পেয়েছেন, তাঁদের বিনিয়োগ ছিল পাঁচ হাজার টাকা। এক মাসের ব্যবধানে সেই বিনিয়োগের বিপরীতে মুনাফা আড়াই হাজার টাকা।
রবির আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় পৌনে ৬ গুণ বেশি আবেদন জমা পড়েছিল। আবেদনকারীদের মধ্য থেকে প্রতি তিনজনে একজন এটির শেয়ার পেয়েছেন। দেশের সর্বোচ্চ মূলধনী কোম্পানি হিসেবে রবি শেয়ারবাজারে যুক্ত হয়েছে আজ থেকে। তবে নতুন তালিকাভুক্ত কোম্পানি হওয়ায় এখনই এটি সূচকে অন্তর্ভুক্ত হয়নি।