রবির আইএসও সনদ লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোনসেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি সম্প্রতি আইএসও ৯০০১:২০০৮ সনদ লাভ করেছে।রবির গুণগতমানের উন্নত ব্যবস্থাপনা পর্যালোচনা করে এবং সেবার মানোন্নয়নের প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ মুডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই সনদ দেয়। সম্প্রতি রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল কোয়েনার মুডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতাউর রহমান খানের কাছ থেকে এ সনদ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির প্রধান স্ট্র্যাটেজি কর্মকর্তা কোজি ওনো, বিভাগীয় প্রধান (করপোরেট ম্যানেজমেন্ট) সিরাজুল হুদা। বিজ্ঞপ্তি।