প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মুঠোফোন অপারেটর রবি আজিয়াটার ঢাকার গুলশানের প্রধান কার্যালয়ে একটি এটিএম বুথ চালু করেছে। এটিএম বুথটির উদ্বোধনী অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবরার এ. আনোয়ার, রিটেইল ব্যাংকিংয়ের প্রধান আদিত্য মান্ডলই এবং রবি আজিয়াটার সিইও সুপুন বীরাসিংহেসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আবরার এ. আনোয়ার তাঁর ব্যাংককে রবির কার্যালয়ের অভ্যন্তরে এটিএম বুথ স্থাপনের সুযোগ দেওয়ায় প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সব সময় প্রচেষ্টা থাকে যেন গ্রাহকেরা সহজে ব্যাংকিং সেবা পাওয়ার মাধ্যমে সর্বোচ্চ সন্তুষ্টি লাভ করেন।
বিজ্ঞপ্তি