রবির গ্রুপ সিইও ঢাকায় এসেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোন কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের মূল প্রতিষ্ঠান আজিয়াটা গ্রুপ বারহাদ আজিয়াটার প্রেসিডেন্ট ও গ্রুপ সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) দাতো সেরি জামালউদ্দিন ইব্রাহিম এক দিনের সফরে গত রাতে বাংলাদেশে এসেছেন। সফরকালে তিনি অর্থমন্ত্রী, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। গতকাল মঙ্গলবার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সফরকালে জামালউদ্দিন ইব্রাহিম রবির অংশীদারদের সঙ্গেও বৈঠক করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য, কুয়ালালামপুরভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদ ‘আজিয়াটা’ বাংলাদেশে রবি আজিয়াটা লিমিটেডের ৭০ শতাংশ মালিকানার অংশীদার।