রবির নতুন সিইও দায়িত্ব নিচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহতাব উদ্দিন
মাহতাব উদ্দিন

মুঠোফোন অপারেটর রবি আজিয়াটার প্রথম বাংলাদেশি প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আজ মঙ্গলবার থেকে দায়িত্ব নেবেন মাহতাব উদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করবেন।
রবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা মাহতাব উদ্দিন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।