রবির প্রধান কার্যালয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এটিএম বুথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে রবি আজিয়াটা লিমিটেডের প্রধান কার্যালয়ে এটিএম বুথ চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। নতুন এই এটিএম বুথ চালুর মাধ্যমে রবির সঙ্গে ব্যাংকটির করপোরেট সম্পর্ক আরও ঘনিষ্ঠ হলো। এটিএম বুথ উদ্বোধনী অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের সিইও আবরার এ আনোয়ার, হেড অব রিটেইল ব্যাংকিং আদিত্য মান্ডলই ও রবি আজিয়াটা লিমিটেডের সিইও সুপুন বীরাসিংহেসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।