রবির মিডিয়া এজেন্সি হলো হাভাস মিডিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রবি আজিয়াটা লিমিটেডের মিডিয়া এজেন্সি হিসেবে কাজ করবে হাভাস মিডিয়া বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং হাভাস মিডিয়া বাংলাদেশের চেয়ারম্যান ফরিদুর রেজা সাগর উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন রবির চিফ কমার্শিয়াল অফিসার প্রদীপ শ্রীবাস্তব, চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার রনি তোহমে, চিফ টেকনোলজি অফিসার এ কে এম মোর্শেদ এবং প্রজেক্ট ডিরেক্টর (ইন্টিগ্রেশন) শিহাব আহমেদ। বিজ্ঞপ্তি