রবির সঙ্গী নকিয়া এরিকসন ও হুয়াওয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে থ্রিজি প্রযুক্তির সেবা দিতে নেটওয়ার্ক অংশীদার হিসেবে এরিকসন বাংলাদেশ লিমিটেড, নকিয়া সিমেন্স নেটওয়ার্কস বাংলাদেশ লিমিটেড (এনএসএন) এবং হুয়াওয়ে টেকনোলজিসকে বেছে নেওয়ার ঘোষণা দিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, এই প্রতিষ্ঠানগুলো রবির ৩.৫জি নেটওয়ার্কের পরিকল্পনা করা, নকশা তৈরি, এগুলো বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রবি আজিয়াটার প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার, রবির প্রধান কারিগরি কর্মকর্তা এ কে এম মোর্শেদ, প্রধান আর্থিক কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ, প্রযুক্তি বিভাগের ভাইস প্রেসিডেন্ট সোমনাথ মহলানবিশ, করপোরেট বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান। এরিকসন, নকিয়া ও হুয়াওয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রবি ৮ সেপ্টেম্বর ২০১৩ তারিখে থ্রিজি নিলামে ৫ মেগাহার্টজ তরঙ্গ কিনে নেয়। ইতিমধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানির জন্য রবিকে ‘অনাপত্তিপত্র’ প্রদান করেছে বিটিআরসি। বিজ্ঞপ্তি।