রবি-এয়ারটেলের গ্রাহকেরা ভিডিও কল করতে পারবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন অপারেটর রবি ও এয়ারটেলের গ্রাহকেরা আজ বৃহস্পতিবার থেকে নিজেদের মধ্যে ভিডিও কল করতে পারবেন। এত দিন পর বাংলাদেশে প্রথমবারের মতো ভিন্ন দুটি অপারেটরের গ্রাহকেরা পরস্পর ভিডিও কল করতে পারবেন।
দেশে গত বছর থ্রিজি সেবা চালু হওয়ার পর এই প্রথম ভিন্ন অপারেটরের (অফনেট) গ্রাহকেরা ভিডিও কলের মতো পরিষেবা গ্রহণের সুযোগ পাবেন। এর আগে সব অপারেটরই শুধু নিজের অপারেটরে (অননেট) ভিডিও কলের সুযোগ প্রদান করেছিল।
সঠিকভাবে একটি ভিডিও কল করার জন্য রবি ও এয়ারটেল উভয় গ্রাহকের ভিডিও কল করার উপযোগী হ্যান্ডসেটসহ থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করতে হবে। থ্রিজি নেটওয়ার্কের ভয়েজ চ্যানেলের মাধ্যমে এটি পরিচালিত হয় বলে ভিডিও কলের জন্য ইন্টারনেটের সেবামূল্যের প্রয়োজন হবে না।