রমজান মাস ও ঈদ উপলক্ষে এলজির বিক্রয় কার্যক্রম আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র রমজান ও পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে গার্হ্যস্থ ইলেকট্রনিকস পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড আজ বৃহস্পতিবার থেকে ‘এলজির ডিসকাউন্টের মহাসমারোহ’ শীর্ষক একটি বিক্রয় কার্যক্রম চালু করছে, যা আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।ম্যাসব্যাপী এ ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী এলজি-বাটারফ্লাইর শো-রুম ও অনুমোদিত ডিলার থেকে ন্যূনতম পাঁচ হাজার টাকা মূল্যের যেকোনো এলজি-বাটারফ্লাই পণ্য কিনলেই ক্রেতা পাবেন একটি ডিসকাউন্ট খাম, যেটি খুললেই ১০০, ৭৫, ৫০ ও ২৫ শতাংশ মূল্য ছাড় কিংবা নয় হাজার ৯৯০, আট হাজার ৯৯০ ও সাত হাজার ৯৯০ টাকা বা বিভিন্ন অঙ্কের নিশ্চিত মূল্য ছাড় পাবেন। বিজ্ঞপ্তি।