রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীদের সঙ্গে দিনাজপুর চেম্বারের এক মতবিনিময় সভায় রমজান মাস উপলক্ষে কয়েকটি পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। সভায় মসুর ডাল, বেসন, সয়াবিন তেল, ছোলা প্রভৃতি নিত্যপণ্যের দাম সহনশীল রাখা এবং ফরমালিনবিহীন ও ভেজালমুক্ত ফলমূল বিক্রি করার জন্য স্থানীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়। চেম্বার মিলনায়তনে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এনামুল হক, চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মোসাদ্দেক হোসেন, সহসভাপতি আনোয়ারুল ইসলাম, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জহির শাহ প্রমুখ বক্তব্য দেন।মো. রফিকুল ইসলাম বলেন, রমজান মাস এলেই ব্যবসায়ীদের বিরুদ্ধে কৃত্রিম উপায়ে ভোগ্যপণ্যের দাম বাড়ানোর অভিযোগ ওঠে। যে কারণে ব্যবসায়ীদের সম্পর্কে সাধারণ মানুষের খারাপ ধারণা হয়। সে জন্য তিনি ব্যবসায়ী সমাজের সুনাম রক্ষায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার অনুরোধ জানান।