রমজান মাসে বাজার নিয়ে লালমনিরহাট চেম্বারের মতবিনিময়
আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল রাখা ও বাজার তদারকি নিয়ে গত শনিবার রাতে লালমনিরহাট চেম্বার মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।লালমনিরহাট চেম্বার অব কর্মাসের সভাপতি শেখ আবদুল হামিদের সভাপতিত্বে এতে চেম্বার নেতারা, সাধারণ ব্যবসায়ী, সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক মতিয়ার রহমান ও জেলা পুলিশ সুুপার হাবিবুর রহমান।সভায় সিদ্ধান্ত হয়, রমজান মাসে লালমনিরহাটে প্রশাসন, পৌরসভা ও চেম্বার নেতারা যৌথভাবে বাজার তদারক করবেন।সভায় উপস্থিত সব শ্রেণীর ব্যবসায়ী ও চেম্বার নেতারা সর্বসম্মতভাবে রমজান মাসে লালমনিরহাটে গরুর গোশত প্রতি কেজি সর্বোচ্চ ২৪০ টাকা, খাসির গোশত ৩৬০ টাকা, দেশি মুরগি ২৬০ টাকা এবং সরিষার তেল (স্থানীয় মিলের) প্রতি লিটার ১৪০ টাকা দরে বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করেন।