রমজানে ইগলুর নতুন আইসক্রিম ‘শাহী কুলফি’
পবিত্র রমজানে ইগলু ব্র্যান্ডের আইসক্রিম প্রস্তুতকারক আবদুল মোনেম লিমিটেড বাজারে নিয়ে এল নতুন আইসক্রিম ‘শাহী কুলফি’। ১৩ আগস্ট থেকে দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে এ নতুন আইসক্রিম। বাজারে ইগলুর অন্যান্য লিটার আইসক্রিমের সঙ্গে মিল রেখে এ নতুন শাহী কুলফির দাম নির্ধারিত হয়েছে ৯৫ টাকা। আজ রোববার আবদুল মোনেম লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইসক্রিমপ্রেমীদের মন জয় ও পবিত্র রমজানের সঙ্গে একাত্মতা ঘোষণা করতেই ইগলুর এ আয়োজন। পণ্যের গুণগতমান ও ভোক্তার চাহিদার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে আইসক্রিমটি। যা বাদাম ও কিশমিশে ভরপুর।সারা দিনের রোজা শেষে শীতল ও পুষ্টিকর ইফতার হিসেবে শাহী কুলফি রোজাদারদের মন জয় করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। রোজাদারের তৃপ্তি মেটাতে ইফতারের অন্য সব কিছুর পাশাপাশি নতুন এই আইসক্রিম ভোক্তাদের সঙ্গে ইগলুর সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে আবদুল মোনেম লিমিটেড।ঢাকার গ্রিন রোডের ‘স্বপ্ন’ সুপারস্টোরে সম্প্রতি শাহী কুলফি আইসক্রিমের মোড়ক উন্মোচন করেন ইগলুর উপমহাব্যবস্থাপক (বিপণন) এম এ বায়েছ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইগলুর জাতীয় বিপণন ব্যবস্থাপক আরিফুর রহমান, ব্র্যান্ড ব্যবস্থাপক আকরাম হোসেন, স্বপ্ন সুপারস্টোরের জাতীয় বিপণন ব্যবস্থাপক মুহিবুর রহমানসহ আবদুল মোনেম লিমিটেড ও এসিআইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।