রমজানে এক ঘণ্টা কম লেনদেন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাসে শেয়ারবাজারে এক ঘণ্টা কম লেনদেন হবে। রমজান মাসে প্রতি কার্যদিবসে বেলা ১১টায় লেনদেন শুরু হয়ে একনাগাড়ে তা বেলা দুইটা পর্যন্ত চলবে বলে ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে। রমজানের পুরো মাস শেয়ারবাজারে লেনদেন হবে মূলত তিন ঘণ্টা। এর আগে শেয়ারবাজারে সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে একনাগাড়ে তা বেলা আড়াইটা পর্যন্ত চলত। স্বাভাবিক সময়ে শেয়ারবাজারে চার ঘণ্টা লেনদেন হতো।