রমজানে কাঁচা মরিচ আমদানিতে শুল্ক প্রত্যাহারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশ থেকে কাঁচা মরিচ আমদানিতে শুল্ক প্রত্যাহারের দাবি করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।সংগঠনটি বলছে, কাঁচা মরিচের সরবরাহ বাড়ানো এবং মূল্য কমাতে রমজান মাসের বাকি দিনগুলোর জন্য এ পণ্য আমদানিতে আরোপিত ২৫ শতাংশ শুল্ক ও ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার করা প্রয়োজন।এর আগে দেশীয় কাঁচা মরিচ রপ্তানি নিষিদ্ধের সুপারিশ করেছিল এফবিসিসিআই। সংগঠনটির সুপারিশের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি নিষিদ্ধও করে। কিন্তু বাজারে এর উল্টো প্রভাব দেখা যায়। রপ্তানি নিষিদ্ধ করার আগে বাজারে যে মরিচের কেজি ছিল ৮০ থেকে ১০০ টাকা, সেই মরিচের কেজি এখন ২০০ টাকা।এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত শনিবার জানানো হয়েছে, ভারত থেকে আমদানি করা ৬০ থেকে ৭০ টন কাঁচা মরিচ গতকালই দেশে পৌঁছার কথা।