রমজানে কোকাকোলার বিশেষ প্রচারাভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র রমজান উপলক্ষে কোকাকোলা একটি বিশেষ ক্যাম্পেইন বা প্রচারাভিযান শুরু করেছে। ‘সবাই মিলে ছোট ছোট কাজের মাধ্যমে বড় কিছু করে দেখানো’ই হচ্ছে এ প্রচারাভিযানের মূল বিষয়।টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার ও মাঠপর্যায়ে অ্যাকটিভিশন কার্যক্রমের মাধ্যমেই এ প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রচারাভিযানটির আওতায় পবিত্র রমজান মাসে সবাইকে ছোট ছোট কাজ, যেমন—ঈদকার্ড বিনিময়, বাসায় দাওয়াত দেওয়া, ইফতার করানো প্রভৃতি কাজে উৎসাহিত করা হচ্ছে। এ প্রসঙ্গে বাংলাদেশে কোকাকোলার কান্ট্রি ম্যানেজার দেবাশিস দেব বলেন, ‘কোকাকোলার এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে ভোক্তারা রমজানের মহিমা উদ্যাপনে আরও অনুপ্রাণিত হবেন।’বাংলাদেশের বাজারে কোকাকোলা ব্র্যান্ডের যেসব পণ্য বাজারজাত করা হচ্ছে কোকাকোলা, ডায়েট কোক, সপ্রাইট, ফান্টা ইত্যাদি। বিজ্ঞপ্তি।