রমজানে বাজার স্থিতিশীল রাখতে প্রস্তুত টিসিবি: বাণিজ্যমন্ত্রী
আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রস্তুতি শেষ করেছে। সারা দেশে তিন হাজার ১২ জন ডিলারের মাধ্যমে ভোজ্যতেল, মসুর ডাল, চিনি, ছোলা ও খেজুর কম দামে সাধারণ মানুষের কাছে বিক্রি করবে সংস্থাটি।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আজ বুধবার সকালে এ কথা বলেছেন। এর আগে কারওয়ান বাজারে টিসিবির কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ও কর্মকর্তাদের সঙ্গে সভা করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ঢাকায় ২৫, চট্টগ্রামে ১০, অন্যান্য বিভাগীয় শহরে পাঁচটি করে এবং অবশিষ্ট ৫৭টি জেলায় দুটি করে মোট ১৭৪টি খোলা ট্রাকে এই পাঁচ ধরনের পণ্য বিক্রি করবে টিসিবি। রমজানের ১৫ দিন আগে, রমজানের প্রথম সপ্তাহে এবং রমজানের মাঝামাঝি সময়ে তিন কিস্তিতে ডিলারদের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে।
তোফায়েল আহমেদ বলেন, বাজারে যেন পণ্যের সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ানো কিংবা বাজার অস্থিতিশীল করা না হয়, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে।
সভায় বাণিজ্যসচিব মাহবুব আহমেদ, টিসিবির চেয়ারম্যান সারোয়ার জাহান তালুকদার, অতিরিক্ত বাণিজ্যসচিব ও টিসিবির পরিচালনা পর্ষদের সদস্য অমিতাভ চক্রবর্তী, আরেক অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
সওজের প্রধান নির্বাহীকে প্রত্যাহার
পথসভা শেষে গাইবান্ধা সার্কিট হাউসে দলের নেতা-কর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন যোগাযোগমন্ত্রী। মতবিনিময় চলাকালে গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী আবদুস সালামের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ করেন অনেকে। অভিযোগ পেয়ে ওই প্রকৌশলীকে তাত্ক্ষণিক প্রত্যাহার করে ঢাকায় সংযুক্ত করার ঘোষণা দেন ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, ‘আপনি এখানে ফিট না। আপনি এখানে থাকার যোগ্য না। আপনার গাফিলতির কারণে এখানকার অনেক উন্নয়ন কর্মকাণ্ড পিছিয়ে গেছে। আপনাকে ঢাকায় পাঠালাম। ঢাকায় যান। এখানে একজন তরুণ অফিসারকে দেওয়া হবে।’