রমজানে ব্যবসায়ীরা দামে এদিক-ওদিক করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোফায়েল আহমেদ l ফাইল ছবি
তোফায়েল আহমেদ l ফাইল ছবি

বাজার স্থিতিশীল রাখতে সরকার ৬ লাখ টন চাল আমদানি করবে এবং আমদানিতে ২৫ শতাংশ শুল্ক বলবৎ থাকবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। দাম স্থিতিশীল রাখতে প্রয়োজনে আগেরবারের মতো লবণ আমদানির অনুমতিও দেওয়া হবে বলে জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাট দেবেন ভোক্তা। আমি নিশ্চয়তা দিতে চাই, নতুন ভ্যাট আইনে নিত্যপণ্যের দাম বাড়বে না এবং ভোক্তারাও ভোগান্তিতে পড়বেন না।’

ব্রুনাইকে বাংলাদেশের বন্ধু সম্বোধন করে বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বে উচ্চ মাথাপিছু আয়ের দেশগুলোর অন্যতম একটি ব্রুনাই। তেলসমৃদ্ধ দেশটিতে মাথাপিছু আয় ৮০ হাজার মার্কিন ডলার। তবে তাদের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য খুব বেশি নয়। বাংলাদেশ গত অর্থবছরে ব্রুনেইয়ে ১২ লাখ ৪০ হাজার ডলারের পণ্য রপ্তানি করেছে। আর সেই দেশ থেকে একই সময়ে আমদানি করেছে ৩১ লাখ ডলারের পণ্য।

১০ হাজারের বেশি বাংলাদেশি ডাক্তার ও প্রকৌশলী ব্রুনাইয়ে কর্মরত আছেন বলে জানান বাণিজ্যমন্ত্রী। বলেন, সুযোগ-সুবিধার তথ্য তুলে ধরে দেশটিকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সুবিধাজনক সময়ে সে দেশের ব্যবসায়ীরা বাংলাদেশ, আর বাংলাদেশের ব্যবসায়ীরা ব্রুনাই সফর করবেন।