রমজানে ব্যাংক লেনদেন সাড়ে নয়টা-আড়াইটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজানে সকাল সাড়ে নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংকগুলোতে লেনদেন হবে। অফিস চলবে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের উপমহাব্যবস্থাপক অসীম কুমার মজুমদার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাসে বাংলাদেশে কার্যরত সব ব্যাংক কোম্পানির অফিস ও লেনদেন এই সময় অনুযায়ী চলবে। রমজান মাসের পর অফিস ও লেনদেন আগের অবস্থায় ফিরে আসবে।