রমজানে ব্যাংকে লেনদেন সকাল সাড়ে নয়টা থেকে বেলা আড়াইটা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র রমজান মাসে বাংলাদেশে কার্যরত সব ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। গতকালই তা সব ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার অফিস সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে। তবে ব্যাংকের লেনদেন হবে সকাল সাড়ে নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।
কার্যদিবসগুলোয় বেলা একটা ১৫ মিনিট থেকে একটা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে রমজান-পূর্ব সময়ের নিয়মানুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ অব্যাহত থাকবে।
শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে।
রমজান মাস অতিবাহিত হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি রমজানের আগের অবস্থায় ফিরে আসবে।