রমজানে ব্যাংকের সময়সূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসে সাপ্তাহিক ছুটির দিন ছাড়া সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব তফসিল ব্যাংক খোলা থাকবে। লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

রমজানে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তবে বিরতি থাকলেও রমজানের আগের নিয়ম অনুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ অব্যাহত থাকবে।