রমজানে মাছ রপ্তানি বন্ধের আহ্বান এফবিসিসিআইর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র রমজান মাসে সব ধরনের কাঁচামাছ রপ্তানি বন্ধের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। বাজারে মাছের সরবরাহ বৃদ্ধি ও মাছের দাম জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার লক্ষ্যে এফবিসিসিআইর পক্ষ থেকে আজ রোববার এই আহ্বান জানানো হয়েছে। এফবিসিসিআইর মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাসে এফবিসিসিআইর বাজার তদারকি সেলের পর্যবেক্ষণে বাজারে সব ধরনের মাছের দাম কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার বিষয়টি ধরা পড়ে। এর ফলে মাছ কেনার ক্ষমতা সাধারণ জনগণের নাগালের বাইরে চলে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে এফবিসিসিআইর পক্ষ থেকে সরকারের প্রতি সব ধরনের মাছ রপ্তানি বন্ধের আহ্বান জানানো হয়।