রমজানে লেনদেনের নতুন সময়সূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।ঘোষিত সময়সূচি অনুযায়ী সকাল সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হবে। চলবে বেলা দেড়টা পর্যন্ত। তবে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ডিএসইর অফিস খোলা থাকবে।ডিএসইর ক্লিয়ারিং অ্যাকাউন্টস বিভাগ বেলা সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চেক গ্রহণ ও প্রদান করবে।এ ছাড়া বেলা আড়াইটা পর্যন্ত স্পট মার্কেটের লেনদেন নিষ্পত্তি হবে।