রমজানে লেনদেনের নতুন সূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসে ব্যাংকের গ্রাহকেরা যদি লেনদেন করতে চান তাহলে তাঁদের সকাল সাড়ে নয়টা থেকে আড়াইটার মধ্যে করতে হবে। তবে বিকেল চারটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।
আসন্ন পবিত্র রমজান সামনে রেখে ব্যাংকের লেনদেন ও অফিসের সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। এ ব্যাপারে গতকাল সোমবার দেশের সবগুলো বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বর্তমানে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলে। আর অফিসের কার্যক্রম চলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, রমজান মাসের পর আবার বর্তমান সময়সূচি অনুযায়ী ব্যাংকের অফিস ও লেনদেন কার্যক্রম চলবে।
শেয়ারবাজার: রমজান মাস উপলক্ষে পরিবর্তন আনা হয়েছে শেয়ারবাজারের সময়সূচিতেও। রমজানে সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে। তবে সকাল সাড়ে নয়টায় অফিসের কার্যক্রম শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কর্মকর্তারা প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন।
বর্তমানে সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়। সকাল সাড়ে নয়টায় দাপ্তরিক কার্যক্রম শুরু হয়ে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলে।