রমজানে শেয়ারবাজারে ১০.৩০-১.৩০টা লেনদেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র রমজান মাসে দেশের শেয়ারবাজারে সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত লেনদেন চলবে।
আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসইর জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, পবিত্র রমজান মাসে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ডিএসইর দাপ্তরিক কার্যক্রম চলবে।
সিএসইতেও একই নিয়মে লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সিএসইর জনসংযোগ কর্মকর্তা সানজিদা পারভীন।
বর্তমানে সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়। দাপ্তরিক কার্যক্রম চলে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। রমজান মাসের পর বর্তমান নিয়মে লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম চলবে।