রমজানে শেয়ারবাজার ও ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাসে দেশের ব্যাংক খাত ও শেয়ারবাজারে নতুন সময়সূচি অনুযায়ী অফিস কার্যক্রম চলবে ও লেনদেন সম্পন্ন হবে।নতুন সময়সূচি অনুযায়ী বাংলাদেশ ব্যাংকসহ দেশে কার্যরত সব ব্যাংকে সকাল সাড়ে নয়টা থেকে আড়াইটা এবং শেয়ারবাজারে ১১টা থেকে দুইটা পর্যন্ত লেনদেন হবে। বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাংক খাতের জন্য রমজান মাসের সময়সূচি ঘোষণা করেছে। এতে জানানো হয়, বেলা একটা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত ব্যাংকে জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ সময় প্রচলিত নিয়মানুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ অব্যাহত থাকবে। অন্যদিকে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, রমজান মাসে তাদের অফিস সময়সূচি হবে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত।