রমজানে সুনামগঞ্জে ভেজালবিরোধী অভিযান চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাসে সুনামগঞ্জ জেলায় দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সুনামগঞ্জ চেম্বার মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত এক মতবিনিয় সভায় এ সিদ্ধান্ত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ চেম্বারের সভাপতি খায়রুল হুদা। এতে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সাংসদ মতিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মমতাজ উদ্দিন, ব্যবসায়ী সমিতির সভাপতি মতিউর রহমান, চেম্বারের পরিচালক সজীব রঞ্জন দাশ, আমিনুল ইসলাম, অমল কান্তি কর, ব্যবসায়ী মোজাম্মেল হক, নুরুল ইসলাম বজলু, জমিরুল হক প্রমুখ।সভায় রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।